BD Campus || Online Newsportal in Bangladesh

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশ পাওয়ার কারণে যোগদান করতে না পারা প্রার্থীদের নিয়োগের সুপারিশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৫ম গণবিজ্ঞপ্তিতে এসব প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হবে।সোমবার (২৭ মে) এ কথা জানান এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান।তিনি বলেন, ৪র্থ গনবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার কারণে ৭৭ জন প্রার্থী যোগদান

 
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
৪র্থ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের কপাল খুলছে
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৭ মে, ২০২৪, ৭:৪২ পিএম |

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশ পাওয়ার কারণে যোগদান করতে না পারা প্রার্থীদের নিয়োগের সুপারিশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৫ম গণবিজ্ঞপ্তিতে এসব প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হবে।
সোমবার (২৭ মে) এ কথা জানান এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান।

তিনি বলেন, ৪র্থ গনবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার কারণে ৭৭ জন প্রার্থী যোগদান করতে পারেননি। পরবর্তীতে শূন্যপদ থাকা সাপেক্ষে এসব প্রার্থীদের মধ্যে ৫৪ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে সুপারিশ করা হয়েছিল। পদ ফাঁকা না থাকায় অবশিষ্ট ২৩ জন প্রার্থীকে সুপারিশ করা যায়নি। সুপারিশবঞ্চিত এসব প্রার্থীকে ৫ম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ সুপারিশ করা হবে।

প্রার্থীদের নিজ জেলায় সুপারিশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান বলেন, সংশ্লিষ্ট প্রার্থীর জেলায় পদ ফাঁকা থাকলে তিনি তার জেলাতে সুপারিশ পাবেন। তবে ওই প্রার্থীর জেলায় পদ ফাঁকা না থাকলে তাকে অন্যত্র নিয়োগের সুপারিশ করা হবে।

গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা।


বিডি ক্যাম্পাস/সিআর/জেডএইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com