BD Campus || Online Newsportal in Bangladesh

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্স বাতিল, ইনডেক্স ট্রান্সফারের আবেদন নির্ভুলভাবে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষকদের এসব আবেদন ভুল হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।জানা গেছে, গত ১৯ মার্চ বেসরকারি স্কুল ও

 
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
এমপিওভুক্তি, ইনডেক্স বাতিলের আবেদন নির্ভুলভাবে না পাঠালে ব্যবস্থা
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৯:১৪ এএম |

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্স বাতিল, ইনডেক্স ট্রান্সফারের আবেদন নির্ভুলভাবে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষকদের এসব আবেদন ভুল হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, গত ১৯ মার্চ বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক/কর্মচারীদের এমপিও সংক্রান্ত সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীদের নতুন এমপিও, ট্রান্সফার এমপিও, বকেয়া, উচ্চতর গ্রেড, পদবী সংশোধন, ইনডেক্স ডিলিট, বিষয় সংশোধন নিয়ে আলোচনা হয়। প্রতিষ্ঠান প্রধান থেকে শুরু করে পর্যায়ক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও আঞ্চলিক উপপরিচালক কোনো কোনো এমপিও সংশ্লিষ্ট আবেদনের প্রযোজ্য জনবলকাঠামো অনুযায়ী পদের প্রাপ্যতা, নিয়োগ সংক্রান্ত কাগজপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদ যথাযথভাবে যাচাই-বাছাই না করে অনলাইনে প্রেরণ/অগ্রায়ণ করা হয়। যার ফলে পরবর্তীতে উক্ত আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এক ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। 


মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “প্রযোজ্য জনবলকাঠামো, বিধি বিধানের আলোকে প্রাপ্যতা থাকা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান নতুন এমপিও, ট্রান্সফার এমপিও, বকেয়া, উচ্চতর গ্রেড, পদবী সংশোধন, ইনডেক্স ডিলিট, বিষয় সংশোধন সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান অনলাইনে প্রেরণ করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উক্ত আবেদনের যথার্থতা যাচাই করে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করবেন। জেলা শিক্ষা অফিসার অনুরূপভাবে প্রাপ্ত আবেদন যথাযথ হলে কেবল সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালক বরাবর প্রেরণ করবেন এবং আঞ্চলিক উপপরিচালকও আবেদনসমূহ যথাযথ হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরাবর অগ্রায়ণ করবেন। এর ব্যত্যয় ঘটিয়ে আবেদন প্রেরণ করলে/আবেদন অগ্রায়ণ করলে দায়ী প্রতিষ্ঠান প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও আঞ্চলিক উপপরিচালকগণের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।’’


বিডি ক্যাম্পাস/সিআর/জেডএইচ









 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com