| শিরোনাম: |
|
এসএসসির ফল দেখা হলোনা শেরপুরের সাংবাদিক পুত্র ইব্রাহিম খলিলের
শহিদুল ইসলাম শাওন, জেলা প্রতিনিধি, বগুড়া:
|
|
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইব্রাহিম খলিল (১৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু নাঈম (১৫) গুরুতর আহত হয়ে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, হাসপাতাল (শজিমেক) বগুড়ায় চিকিৎসাধীন রয়েছেন। ৯ মে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ![]() নিহত ইব্রাহিম খলিল উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের সাংবাদিক মো. শরিফ উদ্দিন সাকিদারের ছেলে। নিহত ইব্রাহিম খলিল এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। আগামী ১২ মে তার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা। জানা যায়, ইব্রাহিম খলিল তার বন্ধু নাঈমকে নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকা-বগুড়া মহাসড়কে যায়। এ সময় ঢাকাগামী দ্রুত গতির একটি ট্রাক তাদেরকে স্বজোরে ধাক্কা দিয়ে চলে যায়। পরে, স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক পুত্র ইব্রাহিম খলিলকে মৃত ঘোষণা করেন। বিডি ক্যাম্পাস/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ
|