BD Campus || Online Newsportal in Bangladesh

সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সকল অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাকে সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইন ক্লাস চালুর নির্দেশনা দেয়া হয়েছে। রবিবার এ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম কর্তৃক জারিকৃত এক নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।এতে বলা হয়, স্বাস্থ্য

 
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব মাদ্রাসায় ক্লাস অনলাইনে
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৬:০৬ পিএম |

সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সকল অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাকে সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইন ক্লাস চালুর নির্দেশনা দেয়া হয়েছে। রবিবার এ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম কর্তৃক জারিকৃত এক নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

এতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরামর্শক্রমে রবিবার থেকে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সকল ফাজিল ও কামিল মাদ্রাসার ক্লাসসমূহ বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের ভর্তিসহ ফরম পূরণ ও যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মাদ্রাসার অফিসসমূহ খোলা থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। 

এছাড়াও এ সময়ের মধ্যে শিক্ষার্থীসহ সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিচের স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য পরামর্শ দেয়া হয়। এসব সতর্কতার মধ্যে রয়েছে- দিনের বেলায় যথা সম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকা, প্রয়োজনে বের হলে রোদ এড়িয়ে এবং ছাতা, টুপি/ক্যাপ ব্যবহার করা; প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি/লেবুর শরবত পান করা; ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখা; বেশি অসুস্থতা বোধ হলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেয়া।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com