BD Campus || Online Newsportal in Bangladesh

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ অথবা ১১ এপ্রিল দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। সে হিসেবে ঈদের আর মাত্র ১০ দিন বাকি থাকলেও এখনো বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-বোনাসের চেক ছাড় হয়নি। এ অবস্থায় ঈদের আগে বেতন-বোনাসের অর্থ পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষক-কর্মচারী।ঈদের আগে শিক্ষকদের বেতন-বোনাস পাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছে মাধ্যমিক

 
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
ঈদের আগে শিক্ষকদের বেতন-বোনাস পাওয়া নিয়ে যা বললেন দুই ডিজি
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৪:০৫ পিএম |

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ অথবা ১১ এপ্রিল দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। সে হিসেবে ঈদের আর মাত্র ১০ দিন বাকি থাকলেও এখনো  বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-বোনাসের চেক ছাড় হয়নি। এ অবস্থায় ঈদের আগে বেতন-বোনাসের অর্থ পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষক-কর্মচারী।
ঈদের আগে শিক্ষকদের বেতন-বোনাস পাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের সঙ্গে।


মাউশি ডিজি অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, এবার ঈদের আগেই শিক্ষকরা বেতন-বোনাস পাবেন। আমরা সার্বক্ষণিক মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি দুই/তিনদিনের মধ্যে শিক্ষকদের বেতন-বোনাসের চেক ব্যাংকে পাঠাতে পারব।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান বলেন, শিক্ষকদের বেতন-বোনাসের চেক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় চেকে স্বাক্ষর করলে আমরা সেগুলো ব্যাংকে পাঠিয়ে দেব। আশা করছি শিক্ষকরা ঈদের আগেই বেতন-বোনাসের অর্থ তুলতে পারবেন।

জানা গেছে, বেতন-ভাতার অনুমোদন হয় মন্ত্রণালয় থেকে। শিক্ষক-কর্মচারীদের বেতনের চেকে মন্ত্রণালয়ের স্বাক্ষর করার পর তা অধিদপ্তরকে পাঠানো হয়। পরবর্তীতে অধিদপ্তর সেই চেক ব্যাংকে পাঠায়। এরপর শিক্ষকরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারেন। 


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ









 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com