BD Campus || Online Newsportal in Bangladesh

সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এই ইউনিটের ফল বিশ্ববিদ্যালয়ের ডিন অফিস থেকে কেন্দ্রীয় ভর্তি অফিসে ইতোমধ্যে চলে গেছে।সোমবার (২৫ মার্চ) বিকেলে ঢাবির অনলাইন ভর্তি অফিসের প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমানএ তথ্য

 
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
কলা, আইন ও সামজিক বিজ্ঞান ইউনিট
সবকিছু ঠিক থাকলে ঢাবির ফল বৃহস্পতিবার: ভর্তি কমিটির প্রধান
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ৯:৪১ এএম |

সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এই ইউনিটের ফল বিশ্ববিদ্যালয়ের ডিন অফিস থেকে কেন্দ্রীয় ভর্তি অফিসে ইতোমধ্যে চলে গেছে। 

সোমবার (২৫ মার্চ) বিকেলে ঢাবির অনলাইন ভর্তি অফিসের প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমানএ তথ্য জানান।
তিনি বলেন, ইতোমধ্যে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল আমাদের হাতে এসেছে। ব্যবসায় শিক্ষা ইউনিটের ফলাফলও হয়ত সন্ধ্যার পরে অথবা আগামীকাল সকালে চলে আসবে। প্রতিটি ইউনিটের খাতা পর্যবেক্ষণ করতে আমাদের একদিন করে চলে যায়।

তিনি আরও বলেন, আমরা আশা করছি বুধবার বিকেল নাগাদ আমরা বলতে পারবো যে সব কিছু ঠিক আছে নাকি নেই। তারপর উপাচার্য একটি নির্দিষ্ট সময় দিবেন এবং বলে দিবেন কখন এবং কীভাবে রেজাল্ট দেওয়া হবে। তবে সব ঠিক থাকলে আগামী রবি এবং সোমবারের মধ্যে সব ইউনিটের ফলাফল প্রকাশিত হয়ে যাবে।

তিনি আরও বলেন, সব কিছু ঠিক থাকলে এবং অনুমতি পাওয়া গেলে বৃহস্পতিবার বিকেলের মধ্যে আমরা কলা, আইন ও সামজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করবো। আবার দুই ইউনিটের ফলাফলও প্রকাশ হতে পারে। সেক্ষেত্রে উপাচার্য যেভাবে প্রকাশ করতে বলবেন সেভাবেই হবে।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল।

এ পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাবির এবারের ভর্তিযুদ্ধ। এরপর ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা, ১ মার্চ বিজ্ঞান এবং ৯ মার্চ অনুষ্ঠিত হয় চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)।

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা বাদে বাকিগুলো ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ









 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com