BD Campus || Online Newsportal in Bangladesh

চট্টগ্রামের পটিয়ায় দাখিল পরীক্ষায় বোনের হয়ে বোরকা পরে পরীক্ষা দিতে গিয়ে বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম (১৯) হল পরিদর্শকের হাতে ধরা পড়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।দাখিল পরীক্ষায় একবার অকৃতকার্য

 
মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
বোরকা পড়ে ছোট বোনের পরীক্ষায় বসে ধরা বড় ভাই
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৪ এএম |

চট্টগ্রামের পটিয়ায় দাখিল পরীক্ষায় বোনের হয়ে বোরকা পরে পরীক্ষা দিতে গিয়ে বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম (১৯) হল পরিদর্শকের হাতে ধরা পড়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

দাখিল পরীক্ষায় একবার অকৃতকার্য হওয়ার পর ছোট বোন আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাই যদি আবার অকৃতকার্য হন তাহলে তো ছোট বোন আবারো আত্মহত্যা করতে পারে সেই ভয় থেকেই ছোট বোনের পরীক্ষায় বসেছিলেন ইব্রাহিম।


জানা যায়, আটক ইব্রাহিম আরবি ২য় পত্র পরীক্ষায় বোরকা পরে কেন্দ্রে পরীক্ষা দিতে যান। কিন্তু এক পর্যায়ে তাকে সন্দেহ হয় দায়িত্বরত শিক্ষকের। এ সময় কেন্দ্রের পরিদর্শক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইলিয়াস তাকে মাদ্রাসা অধ্যক্ষের রুমে নিয়ে তার পরিহিত বোরকা খুলে দেখেন সে একজন ছেলে। সঙ্গে সঙ্গে বিষয়টি পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনীকে অবগত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন।

ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করায় ইব্রাহীমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে সরাসরি পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মাদরাসাটির কেন্দ্র পরিদর্শক ডা. মো. ইলিয়াস বলেন, মঙ্গলবার দাখিল পরীক্ষায় আরবি ২য় পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে বোরকা পরিহিত এক শিক্ষার্থীকে তার বেশভূষা দেখে সন্দেহ হলে তখন আমরা ওই শিক্ষার্থীর চেহারা দেখাতে বলি। কিন্তু সে কোনো কথার জবাব না দিয়ে চুপচাপ হয়ে বসে থাকেন এমনকি চেহারা দেখাতেও রাজি হননি। এরপর আমরা তাকে হল রুম থেকে বের করে অধ্যক্ষের রুমে নিয়ে মুখ থেকে বোরকা সরিয়ে দেখা যায় সে একজন ছেলে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com